ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ১৩
দি নিউজ লায়নঃ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ১৩। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার পুলিশ বলেছে, এসইউভি গাড়িটি হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস অফিসাররা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন মারা যায় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।

Post a Comment